টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতর্ভ্রমণে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নূরজাহান বেগম নামে এক বৃদ্ধা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর দুই হাত ধরে কানের আট আনা ওজনের দুটি স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নূরজাহান বেগম বাওয়ার কুমারজানী গ্রামের মৃত চান্দে সিকদারের স্ত্রী।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও নুরজাহান বেগম বাড়ির পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধীর গতির লেনে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর কাছে এসে থামেন। এরপর তাঁরা নুরজাহান বেগমের দুই হাত ধরে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সকালে প্রাতর্ভ্রমণে বের হওয়া নারী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
নুরজাহান বেগমের ছেলে মিজান সিকদার বলেন, ‘মহাসড়কসংলগ্ন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় আমরা আতঙ্কিত। এ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
তিনি জানান, এ ঘটনায় তাঁদের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
৫ মিনিট আগে
খেলার মাঠ থাকার পরও খেলতে পারে না ২৩৮ শিশু। বছরের প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকা মাঠটি এখন পরিণত হয়েছে মশার প্রজননক্ষেত্র ও আবর্জনার ভাগাড়ে। ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমনই দুরবস্থার মধ্যে পাঠদান চলছে নাটোরের গুরুদাসপুরের রানীগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২৪ মিনিট আগে
সৌদি আরবের দাম্মামে নির্মাণকাজ করার সময় ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে বুকে আঘাত পেয়ে খাইরুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দাম্মামের একটি নির্মাণকাজের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
রংপুরের পীরগাছা থেকে এক কিশোরীকে উদ্ধারে গিয়ে সাভার থানা ছাত্রদলের এক নেতার মৃত্যুর ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মরদেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনেরা। আজ শনিবার সকাল ৮টার দিকে পীরগাছা থানার সামনে নিহতের মরদেহ রেখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ স্বজনেরা। পরে স্থানীয় রাজনৈতিক
৩৪ মিনিট আগে