
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
তাঁরা হলেন মোবারক হোসেন (১৮) ও রবি রায় (১৯)। স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে তাঁদের ওঠাবসা ছিল।
সোমবার বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দ্বীন ইসলাম তাঁদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার রাতে কিশোর গ্যাং সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ সদস্য এক দম্পতির ওপর হামলা করে ও প্রকাশ্যে কোপাতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তাঁর স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চান। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হবার ১৪ ঘন্টায় তিনটি বগি উদ্ধার করা হয়েছে।
১০ মিনিট আগে
নীলফামারী জেলার কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা-পুলিশ। গতকাল বুধবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গের গাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট ঘোষণা করা হয়েছে।
৩৭ মিনিট আগে