
নিজেদের তৈরি জোড়া নৌযান নিয়ে কক্সবাজারের বঙ্গোপসাগরে ঘুরতে গিয়ে তীব্র ঢেউয়ের তোড়ে নৌযান উল্টে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিউজিল্যান্ডের একই পরিবারের চার নাগরিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর।
আজ মঙ্গলবার সকালে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, সকালে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বিদেশি নাগরিকসহ দুটি জোড়া লাগানো নৌযান তীব্র ঢেউয়ের তোড়ে উল্টে ডুবে যাচ্ছে। নৌযানটিতে নারী ও শিশুও রয়েছে।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইমরান। পরে বিষয়টি উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই হরলাল মল্লিক। দ্রুত উদ্ধারের জন্য কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের চার নাগরিক নিজেদের তৈরি জোড়া নৌযানে করে বঙ্গোপসাগরে ঘুরছিলেন। তাঁরা হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬), তাঁদের ছেলে আলবার্ট (১৬) ও রালফ (১৩)। একপর্যায়ে নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় তীব্র ঢেউয়ের কবলে পড়ে নৌযানটি উল্টে ডুবে যায়। ৯৯৯-এ খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে কোস্ট গার্ড পৌঁছানোর আগেই আশপাশের নৌযানের লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার হওয়া তিনজন হলো জন এডওয়ার্ড, বেলা ও রালফ। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁদের কক্সবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিখোঁজ ১৬ বছর বয়সী আলবার্টের সন্ধানে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসেন হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুতের ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা ওয়াহেদারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
৪ মিনিট আগে
এবারের দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে কৌতূহল তৈরি করেছে সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা। মাটির অবয়বের ওপর দেড় লাখের বেশি দেশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দেবীদুর্গা।
২৫ মিনিট আগে
দুমকি উপজেলা যুবদলের কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
২৭ মিনিট আগে