
দুমকি উপজেলা যুবদলের কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার আল-মামুন সুপার মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলে হাতে ঝাড়ু নিয়ে নেতা-কর্মীরা প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।
এর আগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকি উপজেলার ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি বুধবার এ কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. কামাল তালুকদার।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় প
৪ মিনিট আগে
নরসিংদীর পলাশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগোচ্ছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
৭ মিনিট আগে
গত ২১ আগস্ট কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাঁর নামে বিভিন্ন গণমাধ্যমে ‘মিথ্যা ও ভুয়া’ সংবাদ প্রকাশিত হয়। এর আগে ১৯ আগস্ট কেশবপুরের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি গ্রামের গোরস্থানের জন্য সরকারি বরাদ্দের ৩৫টি গাছ ও পাঁচ বস্তা সারের হিসাব গ্রামপ্রধান মোয়াজ্জ
২১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় হালদা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে বালু নদীতে ফিরিয়ে দেওয়া হয় এবং বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।
২২ মিনিট আগে