
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে অনলাইন জুয়া, ছিনতাই এবং কিশোর গ্যাং–সংশ্লিষ্টতার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক সেবন, বিক্রি ও বহনের অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বারবার অভিভাবকদের সচেতন করা হচ্ছে, যেন তাঁদের সন্তানরা রাত ১১টার পর বাড়ির বাইরে না থাকে। কারণ ছাড়া বাইরে ঘুরে বেড়ালে পুলিশ ব্যবস্থা নেবেই।’
মাহবুবুর রহমান আরও বলেন, ‘ভৈরব ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিশোর গ্যাংয়ের উশৃঙ্খলতা ও অপরাধের কারণে ভৈরবের সুনাম নষ্ট হচ্ছে। তাই সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘রাত ১২টার পর কেউ অহেতুক বাইরে অবস্থানকালে আটক হলে আর ছাড় দেওয়া হবে না। বার বার সুযোগ দেওয়ার পর এখন পুলিশ, ডিবি ও র্যাবসহ প্রশাসনের একাধিক টিম মাঠে নেমেছে।’
আবু মুছা শেখ সাংবাদিকদের জানান, রাতভর অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মাদক মামলায় ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৬ জন, অনলাইন জুয়ার অভিযোগে ৪ জন এবং সন্দেহভাজন, কিশোর গ্যাং সদস্য ও মাদক সেবনকারী ১৫ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে সাঁড়াশি অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। তারও আগে ১৫ জুন ও ১৩ আগস্টের অভিযানে ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যসহ ৯২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৫ জনকে কারাগারে পাঠানো হয় এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে