
মুন্সিগঞ্জের শ্রীনগরে সৎ মায়ের নির্যাতনে জুবায়ের নামে ১০ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৎ মা রূপা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জুবায়েরের স্বজনেরা জানান, স্বামীর সঙ্গে অভিমান করে একসময় জুবায়েরের মা আত্মহত্যা করেন। পরে জুবায়েরের বাবার সঙ্গে রূপা বেগমের বিয়ে হয়। সৎ মা রূপা বেগমের কাছে ছেলেকে লালন-পালনের দায়িত্ব দিয়ে আরিফ সৌদি আরবে চলে যান। আত্মীয়স্বজন জুবায়েরকে দেখতে ওই বাড়িতে গেলে সৎ মা রূপা বেগম দেখা করতে দিতেন না। প্রায়ই অত্যাচার-নির্যাতন করতেন বলে স্বজনদের অভিযোগ।
এর মধ্যে গত মঙ্গলবার জুবায়ের পাশের বাড়ির গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলে মারধর করে। পরে বাড়িতে গেলে সৎ মা রূপাও জুবায়েরকে মারধর করেন। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসক জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টার দিকে জুবায়ের মারা যায়।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, শারীরিক নির্যাতনের ফলে জুবায়ের নামে একটি শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, এমন খবর পেয়ে ওই গ্রামে গিয়ে শিশুটির সৎ মা রূপাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দুটি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে...
৭ মিনিট আগে
শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের
৩৪ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার সিএমপি সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।
৪২ মিনিট আগে
গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।
১ ঘণ্টা আগে