বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার থানার ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার আসামিরা হলেন উপজেলার বড় বাশাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাদত্রিশিরা গ্রামের ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবপ্রবাসী। বাড়িতে তিনি এক কন্যাশিশুকে নিয়ে থাকেন। মামলার আসামিরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ৯ আগস্ট বিকেলে তাঁরা গৃহবধূর দরজায় কড়া নাড়েন। পরিচয় জানতে চাইলে প্রধান আসামি আকাশ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে আকাশ ও বাবুল জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করেন। তখন বাইরে কয়েকজন পাহারায় ছিলেন। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে পুলিশ তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করে। পরে তিনি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি আবেদন করেন। আদালত আবেদনটি পর্যালোচনা করে অভিযোগটি আমলে নেন এবং প্রয়োজনীয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দেন।
ওসি (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
২ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
২ ঘণ্টা আগে