
মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে মাগুরা সিভিল সার্জন মো. শামীম কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত জানান, অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন মো. শামীম কবির বলেন, মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
১৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে