
নওগাঁর মান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে সোয়াদ খাঁ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে নানা সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আলোক দুয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ ওই গ্রামের শরিফ উদ্দিন খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস ধরে সোয়াদ ও তার বড় ভাই সৌরভ তাদের বাবা শরিফ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী মারুফা আক্তারের তত্ত্বাবধানে ছিল। বুধবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা প্রশ্নের জন্ম দেয়।
স্থানীয়রা জানান, সকালে শিশুটির বাবা শরিফ উদ্দিন ও দাদা শুকুর আলী খাঁ ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বড় ভাই সৌরভ তখন ঘুমাচ্ছিল। ওই সময় বাড়িতে কেবল সৎমা মারুফা আক্তার উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে কীভাবে শিশুটি বালতির পানিতে ডুবে মারা গেল, তা নিয়ে প্রতিবেশীদের মধ্যে কৌতূহল ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
প্রতিবেশী আমিনা খাতুন বলেন, সকালে চিৎকার শুনে তিনি তাঁর বাবাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর দাবি, বালতির পানিতে ডুবে মারা যাওয়ার মতো কোনো দৃশ্যমান আলামত শিশুটির শরীরে দেখা যায়নি।
নিহত শিশুর স্বজন সৌখিন মীর জানান, শরিফ উদ্দিন ও তাঁর প্রথম স্ত্রী শান্তি বেগম ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে শরিফ উদ্দিনের সঙ্গে মারুফা আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁকে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে প্রথম স্ত্রী দুই সন্তানকে তাঁদের নানির কাছে রেখে ঢাকায় চলে যান এবং প্রায় তিন মাস আগে শিশু দুটিকে বাবার দ্বিতীয় স্ত্রীর তত্ত্বাবধানে আনা হয়। বাবা ও দাদার অনুপস্থিতিতে ছোট শিশুটির এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছেন না বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারুফা আক্তার বলেন, ‘সকালে খালের পাড়ে পাটকাঠি শুকানোর কাজ শেষে বাড়িতে ফিরে তিনি শিশুটিকে বালতির পানিতে ডুবে থাকতে দেখেন। পরে তাকে তুলে হাত-পায়ে তেল মালিশ করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সব দিক বিবেচনা করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৫ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৭ মিনিট আগে