
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় হপলুন অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আজ শনিবার ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।
কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে কারখানাটির প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর কারখানার বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা বমি ও জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার ভেতরে অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কারখানা সূত্র আরও জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যাও বাড়তে থাকে। পরে তাঁদেরকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কয়েকজন শ্রমিক জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে তৃতীয় ও চতুর্থ তলার কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। শ্রমিক অসুস্থ হওয়ার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকেরাও অসুস্থ বোধ করতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে অন্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী অঞ্চল) লিটন শরিফ বলেন, ‘কারখানাটির অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ শ্রমিকেরা কারখানার কোনো খাবার ও পানি পান করেননি। কারখানা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছেন। কারখানা ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশন এলাকায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঘটনার পর তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা-পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক সোলারচালিত মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের ডেটাবেজ, সরাসরি প্রণোদনা ও উৎপাদন পরিকল্পনা জোরদার করা হবে বলেও জানান তিনি।
২১ মিনিট আগে