ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে হবিজান বেগম লাইনের পাশে ছিটকে পড়েন। ট্রেনের প্রচণ্ড আঘাতে তাঁর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২২ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
৩২ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৫ মিনিট আগে
রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর নাম মো. সাইফ ইমরান (৩৭)...
৩৯ মিনিট আগে