
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন (৫৩), একই ইউনিয়নের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিক মিয়া (৪৫), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম (৩৯) ও সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ও সাটুরিয়া ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মনির হোসেন ও আব্দুল আওয়াল আনসারী তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। রফিক মিয়া তিল্লী ইউনিয়ন যুবলীগের ও সরকার কবির উদ্দিন সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। শাহিনুর ইসলাম সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এর মধ্যে এক নারীর লাশ রয়েছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
২০ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে