
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশের যৌথ টিম। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ভারত থেকে দেশে ঢোকার চার দিন পর আবার ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ছিল তাদের কাছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার মোট ৯টি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।
যশোর-নড়াইল সড়কের বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হেডকোয়ার্টার ঝুমঝুমপুর রিজিয়ন-এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারের সময় পরিচয় নিশ্চিত হতে ঘটনাস্থলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। প্রথমে নাম জানতে চাইলে ডেভিড ইমন নিজের নাম ‘মিরাজ’ বলে জানান। পরে বাড়ির ঠিকানা জানতে চাইলে প্রথমে ‘ঢাকায়’ এবং শেষ পর্যন্ত ‘চট্টগ্রামে’ বলে জানান। জিজ্ঞাসাবাদের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডেভিড ইমনের গ্রেপ্তারের বিষয়টি প্রকাশের পর চট্টগ্রাম থেকে সন্তোষ জানিয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অসংখ্য ফোন গেছে বলে জানান তিনি। সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আলোচিত এই সন্ত্রাসীকে ধরার পর চট্টগ্রাম থেকে অসংখ্য ফোন এসেছে। সবাই ডেভিড ইমনের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছে।’ চট্টগ্রাম থেকে আসা ফোনের সংখ্যা দু শ’র কম নয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে