
কিশোরগঞ্জের ভৈরবে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার একটি বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হনুফা বেগম ওই এলাকার রিকশা গ্যারেজের মেকানিক আক্রাম হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হনুফা বেগমের দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে সায়মন ও মেয়ের জামাইকে বিদেশে পাঠাতে বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে টাকা জোগাড় করেন তিনি। পরে ছোট ছেলে বিদেশে গিয়ে সুবিধা করতে না পারায় বড় ছেলে ইমরানকে বিদেশ পাঠানোর জন্য এক দালালকে টাকা দেন। তবে ওই দালাল ছেলেকে বিদেশে পাঠাতে পারেননি। দালালকে দেওয়া টাকাও ফেরত না পাওয়ায় আর্থিক সংকটে পড়েন হনুফা।
এদিকে এনজিওর কিস্তি ও পাওনাদারদের চাপ বাড়তে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের ভাই জামাল মিয়া বলেন, আজ রোববার ভোরে হনুফা তাঁর স্বামীর সঙ্গে টাকা ধার করার জন্য বিভিন্ন জায়গায় যান। কোথাও টাকা জোগাড় করতে না পেরে সকালে বাড়িতে ফিরে নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গত কয়েক দিন ধরেই তিনি টাকা ধার করার চেষ্টা করছিলেন।
জামাল মিয়া আরও বলেন, হনুফা বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ধার করেছিলেন। কিস্তি পরিশোধ ও পাওনাদারদের চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে সহায়তা ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁকে রক্ষা করতে পারেননি।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঋণজনিত চাপের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‘আমি ছেলের কাছে টাকা-পয়সা চাই না। নুন-পান্তা খেয়েও ছেলের সঙ্গে থেকে বাকি জীবনটা পার করতে চাই।’—এভাবেই ছেলের ঘরে একটু আশ্রয় চাওয়ার আকুতি জানিয়েছেন অসুস্থ মুন্নি খাতুন (৫০)। তবে মাকে নিজের সঙ্গে রাখতে নারাজ ছেলে সাগর হোসেন (৩০)। এমনকি মাকে সঙ্গে রাখার অনুরোধ করলে তিনি বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে...
২ মিনিট আগে
বিএমডিএ সূত্রে জানা গেছে, পবা জোনের আওতাধীন নওহাটা পৌরসভার সিন্দুরঝুসুম্বী মৌজার একটি গভীর নলকূপের প্রিপেইড মিটার নষ্ট হওয়ার পর এর লেনদেনের তথ্য যাচাই করা হয়। এতে দেখা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ৪ এপ্রিল পর্যন্ত চার মাসের বেশি সময় মিটারটির তথ্য সংগ্রহে কোনো চেকিং কার্ড ব্যবহার...
৬ মিনিট আগে
শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান সুমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে সুমনকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
৭ মিনিট আগে
রাতে মিন্টো রোড দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন সানোয়ার হোসেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার কাচ ভেঙে সানোয়ারের মাথায় আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।
১৪ মিনিট আগে