খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণপিটুনিতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফেরদাউস জানান, বেলা পৌঁনে ২টার দিকে রাজু নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়েকে (৪) অপহরণের চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা-পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
ডিউটি অফিসার এসআই ফেরদাউস বলেন, এ ঘটনায় মামলা হবে।

প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন দিন বাড়ছে অসময়ে তরমুজ চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। লাভজনক এই ফসল আবাদ করতে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগ।
৩ মিনিট আগে
ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রবাসী ওমার ফারুক। পুলিশ পরিচয়ে তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির নামে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে গেছে চার-পাঁচজনের একটি দল...
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে নিখোঁজ আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীর নাজিরপুর সৌহার্দ্য সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিল।
১৪ মিনিট আগে
খেলার মাঠজুড়ে সারি সারি কলাগাছ। প্রধান ফটকে বাঁশের বেড়া। শিক্ষকদের কার্যালয়ের দরজায় ঝুলছে দুটি তালা। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের চিত্র ছিল এমনই। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, জমি দখলের চেষ্টা হিসেবে এসব করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য আজাদ আলী।
২৩ মিনিট আগে