
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে এবার কেজি দরে লিচু বিক্রি হচ্ছে। ভ্যানে করে বোঁটাবিহীন ঝরে পড়া লিচু ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। এছাড়া পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপাল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাংলাস্কুল মোড়সহ বিভিন্ন সড়কের পাশে ঝরা লিচুর বাজার বসছে। কম দামের কারণে স্বল্প আয়ের ক্রেতারা এসব লিচু কিনতে ভিড় করছেন।
ফুলবাড়ী অঞ্চলের বিভিন্ন বাগানে বর্তমানে থোকায় থোকায় পাকা লিচু ঝুলছে। বাগানিরা প্রতিদিন গাছ থেকে লিচু পেড়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। সাধারণত লিচু কেজি দরে বিক্রির প্রচলন না থাকলেও এবার পৌর শহরে এভাবে বিক্রি হতে দেখা যাচ্ছে।
বিক্রেতা ফেরদৌস আলী জানান, বাজারে বিভিন্ন জাতের লিচু বোঁটাসহ প্রতি ১০০টি ২৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে হিমশিম খাচ্ছেন। তবে বোঁটাবিহীন লিচু কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হওয়ায় স্বল্প আয়ের মানুষ কম দামে কিনতে পারছেন। তিনি বিভিন্ন বাগান থেকে এসব লিচু সংগ্রহ করে এনে কেজি দরে বিক্রি করছেন।
ক্রেতা মোজাম্মেল ও সাইফুল ইসলাম জানান, তাঁরা ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন। নিজেরা খেয়ে ভালো লাগায় পরে পরিবারের জন্যও কিনেছেন। তাঁদের ভাষ্য, এক কেজিতে ৯০টি লিচু পাওয়া গেছে। কিছু লিচু নষ্ট থাকলেও কম দামে পাওয়ায় এবং খেতে সুমিষ্ট হওয়ায় তাঁরা সন্তুষ্ট। বাজারে বোঁটাসহ এই লিচু কিনতে ২৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত গুনতে হয়।
বিক্রেতা মাহবুব হোসেন বলেন, “এখানে বিভিন্ন জাতের লিচু আছে। জেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশি খরার কারণে এবার লিচু ঝরে পড়ে যাচ্ছে। এগুলো খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।”

উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শাসনের নামে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েও সন্তোষজনক জবাব না পাওয়ায় আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
৩ ঘণ্টা আগে
পাবনায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনা পুলিশ লাইনস স্কুলের এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ভাই-বোন দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বুরুংগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে মামলা করে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে