Ajker Patrika

মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে বাস টার্মিনালে প্রাইম পরিবহন নামে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাসটিতে আগুন লাগে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রাইম পরিবহনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিট পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, বাসটি কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত