
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় নাহিদুর রহমান পারভেজ (৩০) নামের এক যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত নাহিদুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় দোকানি।
নাহিদুর রহমান পারভেজ বলেন, ‘মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় স্থানীয় মাদক কারবারি মাসুদ আমাকে বলে তাকিয়ে আছিস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিল। বলতে থাকে তুই কে? এরপর পেছন থেকে দৌড়ে এসে রিপন সুইচ গিয়ার দিয়ে হাতের মধ্যে পোজ দেয়। আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দিল। সেই সঙ্গে মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।’
এ বিষয়ে ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২ ঘণ্টা আগে