
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। আজ সোমবার বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে মহাখালী এলাকায় পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মেহেদী হাসান বলেন, ‘ডা. আহমদ হোসেন হাসপাতালটির টেন্ডার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিষয়ে উনাকে ভয় দেখাতেই হুমকি দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে কাজ করছি।’
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রিন্ট ক্যাটাগরিতে পেয়েছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল...
২৭ মিনিট আগে
ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। চক্রটি এক ভুক্তভোগীর কাছ থেকেই বিভিন্ন কৌশলে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া চেইন উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে