Ajker Patrika

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে চা বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে চা বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের বাসিন্দা ও গণেশপুর বাজারের চা বিক্রেতা।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিস্কুট কিনতে রওশন শেখের চায়ের দোকানে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে কৌশলে দোকানের পেছনে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে রওশন। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা পরের দিন পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। একই সালের সেপ্টেম্বর মাসে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত