
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ‘তৌহিদি জনতা’ নামে মিছিল নিয়ে এসে দরবার শরিফে হামলা চালালে নুরাল পাগলার ভক্তরা এর পাল্টা জবাব দেন। উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এমনকি পরে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার পর মামলাটি দায়ের করেন। শনিবার সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সংঘর্ষের একপর্যায়ে তৌহিদি জনতা নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়..
২৬ মিনিট আগে
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
১ ঘণ্টা আগে