
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) উন্নয়নকাজে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন অধ্যক্ষ অধ্যাপক মো. ওয়াদুদুল হক তরফদার। এ নিয়ে গত ১৪ ও ১৫ জুলাই গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে দুটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন তিনি। তবে গণপূর্ত অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়নকাজে কোনো অনিয়ম নেই। সবকিছু ঠিকমতো চলছে।
১৪ জুলাই পাঠানো অভিযোগে অধ্যক্ষ বলেন, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৭-১৮ অর্থবছরে শুরু হওয়া কলেজের অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের নির্মাণকাজ শেষ হলেও এখনো তা কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান বা ইউরোপীয় কোনো প্রতিষ্ঠানের ২৫০ কেভিএ ক্ষমতার জেনারেটর সরবরাহের কথা থাকলেও সেখানে চীনে তৈরি ১২০ কেভিএ ক্ষমতার একটি জেনারেটর স্থাপন করা হয়েছে।
একই সঙ্গে স্থাপিত বৈদ্যুতিক সাব-স্টেশনটিও নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ বলে তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগপত্রে তুলে ধরেন তিনি।
অপর চিঠিতে অধ্যক্ষ বলেন, কলেজে প্রায় ৭৩ লাখ টাকা ব্যয়ে ২৪টি পাঁচ টনের এয়ার কুলার স্থাপন করা হয়েছে। কিন্তু সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সক্ষমতা আগে নিশ্চিত করা হয়নি। পরে প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন হাজার কিলোওয়াট ক্ষমতার নতুন সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়।
অধ্যক্ষের দাবি, কলেজে আগে থেকেই একটি সাব-স্টেশন ও ৫০০ কিলোওয়াট ক্ষমতার ট্রান্সফরমার রয়েছে। নতুন এয়ার কুলার চালাতে আরও ৫০০ কিলোওয়াট সক্ষমতা বাড়ালেই প্রয়োজন মিটত। কিন্তু তার মতামত ও প্রতিস্বাক্ষর ছাড়াই প্রায় সাত কোটি টাকার নতুন সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এমনকি ওই প্রস্তাবে স্বাক্ষর দিতে তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক বলেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কাজে কোনো অনিয়ম বা ত্রুটি নেই। আমি নিজে পরিদর্শন করেছি। সবকিছু ঠিকমতো চলছে।
অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার বলেন, অনিয়মের বিষয়গুলো লিখিতভাবে প্রধান প্রকৌশলীকে জানিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৩ ঘণ্টা আগে