শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত
বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী
গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৭-১৮ অর্থবছরে শুরু হওয়া কলেজের অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের নির্মাণকাজ শেষ হলেও এখনো তা কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জাপান বা ইউরোপীয় কোনো প্রতিষ্ঠানের ২৫০ কেভিএ ক্ষমতার জেনারেটর সরবরাহের কথা থাকলেও সেখানে...

অনৈতিক সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টাকারী এএসআই রবিউলের মৃত্যু
বগুড়ায় অনৈতিক সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রথমে তিনি নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে গঠিত হয়েছে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি। সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। আর সদস্যসচিব হয়েছেন ডা. মু. জহুরুল হক।








