
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্লার সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। এতে সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি ইউরোপে উচ্চশিক্ষা, ইরাসমাস মুন্ডুসসহ বিভিন্ন স্কলারশিপের সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের আবেদনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে ১৫৬ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
উপাচার্য ড. মো. এনামউল্লা বলেন, ‘আমাদের অনেক শিক্ষক-শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এ ছাড়া ইইউ শিক্ষা ও গবেষণা খাতে বাংলাদেশে অনেক প্রকল্পে সহায়তা করছে। এসব বিষয়ে আরও জানাতে ইইউ ডেলিগেশনকে হাবিপ্রবিতে সেমিনার আয়োজনের আহ্বান জানাচ্ছি।’
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশিক্ষণ (আইআরটি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, শাখা পরিচালক, আইআরটির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মারুফ আহমেদ এবং ইইউ ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা হাবিপ্রবি ক্যাম্পাস ঘুরে দেখেন।

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা জজ আদালতের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি না দিয়ে বিচার দাবি জানালে দ্রুত মূল আসামি গ্রেপ্তার ও তদন্ত শেষের আশ্বাস দেন পুলিশ সুপার।
৬ মিনিট আগে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন টিসিবি ডিলাররা। তাঁদের দাবি, আইনিভাবে বৈধ অবস্থানে থাকা সত্ত্বেও নানা অজুহাতে ডিলারদের ওপর কর্তৃপক্ষের পক্ষ থেকে চাপ, হয়রানি ও চুক্তিসংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে, যার ফলে অনেক
১৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রোববার সন্তোষপুর গ্রামের বেড়ি বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
২৩ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রোববার এ আদেশ দেন বিচারক মো. সাব্বির ফয়েজ।
৩৪ মিনিট আগে