
চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, মিষ্টিতে পোকা পাওয়া এবং অতিরিক্ত সেবামূল্য নেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় জেনিথ সুইটসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে ওই সেলুনে এক ভোক্তার চুল কাটা, শেভ করা ও ফেসিয়াল বাবদ ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে ভোক্তা ২ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে বেরিয়ে আসেন।
অভিযানের সময় বিষয়টি যাচাই করে সেবার মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।
অভিযানের সময় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৩ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে