
১০ বছর আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক কাউন্সিলর আজাদকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
আবুল কালাম আজাদ ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
আবুল কালাম আজাদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. হাসানুজ্জামান তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যাল এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক প্রকল্প, চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। জাহাজ কেনার ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় ৪৮৬
১৪ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি যানবাহন (স্থানীয়ভাবে লাটাহাম্বা নামে পরিচিত) উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী আহত হন। উপজেলার বড় বামনদহ ছোট রেলগেট এলাকায় আজ রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৫০)। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার
১৬ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপুকুর বাজারে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
৩৬ মিনিট আগে
নকলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সজীব মিয়া (১৪) মারা গেছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে