
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলো মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই মামুনুর রশীদকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটি ঘিরে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ষোলোমাইল বাজার এলাকায় কোনো একটি বিষয় নিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শেখের সঙ্গে পুলিশ কর্মকর্তা মামুনুর রশীদে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা রুহুলসহ কয়েকজন কাঠের বাটাম দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে এএসআই মামুনুর রশীদ আহত হন।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শেখ পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, ‘ঘটনার বিষয়ে আমার তেমন জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে দুই এএসআই মোটরসাইকেল নিয়ে ষোলোমাইল বাজারের পশ্চিম পাশে বসে ওয়ারেন্ট সংক্রান্ত খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় চার-পাঁচ ব্যক্তি এসে কাঠের বাটাম দিয়ে পেছন থেকে আঘাত করেন। এতে এএসআই মামুনুর রশীদের মাথায় গুরুতর আঘাত লাগে।
আহসানুজ্জামান বলেন, এএসআইয়ের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।
আহসানুজ্জামান জানান, ঘটনার সঙ্গে আনু ও রুহুলের নাম এসেছে। তবে চিকিৎসকের পরামর্শে আহত এএসআইয়ের সঙ্গে এখনো বিস্তারিত কথা বলা হয়নি।

বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
৮ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
১২ মিনিট আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা
১৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, কিশোর গ্যাং বলে কোনো শব্দ মোহাম্মদপুরে থাকবে না।’
১৬ মিনিট আগে