বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোর চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, কলাবাগান থানায় করা একটি চুরির মামলা তদন্তে ঘটনায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গতকাল সন্ধ্যায় হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিক অভিযানে ইব্রাহিম, হুমায়ুন কবির, জুলহাস ও বাবুলকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার চারজন গভীর রাতে বিটিসিএলের কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে যান। তাঁরা চোরাই তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের তামা বের করে তা স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন বলেও স্বীকার করেছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তন্নী খান (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
১৮ মিনিট আগে
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ঈদুল আজহার দিনে পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীর বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ কাজে কোনো ধরনের শিথিলতা বা অপারগতার সুযোগ নেই।
৩১ মিনিট আগে
দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে উপজেলার ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কের ওপর এই কর্মসূচি হয়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় সিএমপির উপকমিশনার আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারী কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে