
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে হট্টগোল করা সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবকের নাম জুবায়ের এলাহী। পরিবার বলছে, তিনি মানসিক রোগী।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ১ নম্বর গ্যালারিতে হঠাৎ লাঠি হাতে প্রবেশ করেন ওই যুবক। তাঁর পরনে ছিল হাফহাতা সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। মাথায় ছিল কালো কাপড়ে বাঁধা।
এসেই তিনি গান গেয়ে হট্টগোল শুরু করেন এবং লাঠি হাতে জোরে জোরে মাটিতে আঘাত করতে থাকেন। এ সময় গ্যালারিতে থাকা ছাত্র-ছাত্রীরা ভয়ে বেরিয়ে যান। যুবকটি বিভ্রান্তের মতো এদিক-সেদিক ছোটাছুটি করে মেডিকেল কলেজ ত্যাগ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবককে শনাক্ত করে পুলিশ। পরে কিশোরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার জুবায়েরকে আদালতে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের হট্টগোলের ভিডিওটি ছড়িয়ে পড়লে, এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। অনেকে এই ভিডিও নিয়ে নানা ধরনের গুজব ছড়ান।
গ্রেপ্তার যুবকের এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে। তিনি একজন মানসিক রোগী। ২০১৫ সাল থেকে তাঁকে সুস্থ করার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা চলছে। তবে প্রত্যাশিত ফল আসেনি। গত রোববার রাজধানীর ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হঠাৎ করেই তিনি এমন কাণ্ড ঘটান।
পরিবারের সদস্যরা বলছেন, এর আগেও ৮-১০ বার পাগলামির কাণ্ড ঘটিয়েছেন তিনি। ১৩ বছর বয়সে হঠাৎ পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে বলা হয়, জুবায়ের একজন মানসিক রোগী। দীর্ঘ ৯ বছর যাবৎ জুবায়েরের চিকিৎসা চলছে, কিন্তু তিনি সুস্থ হননি।

গাইটাল পাক্কার মাথার বাসিন্দা আফরান, আসাদ, মুরাদ, জুম্মান ও সুমন বলেন, ‘জুবায়ের একজন মানসিক রোগী। তিনি ৩ মাস ভালো থাকলে ৯ মাসই মানসিক সমস্যায় ভোগেন। এলাকাবাসী সবাই জানে, তাঁর এই সমস্যার কথা। ময়মনসিংহ ও ঢাকায় প্রায়ই জুবায়েরের বাবা এবং ভাই নিয়ে যেত চিকিৎসার জন্য। হঠাৎ পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর জানতে পারি, তিনি নাকি ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়েন। একজন মানসিক রোগী হিসেবে তাঁকে ক্ষমা করে দিলেই আমরা এলাকাবাসী খুশি হব।’
জুবায়েরের বড় ভাই তৌহিদ এলাহি বলেন, ‘পরিবারের কাউকে কিছু না বলে ২৬ অক্টোবর রাতে বাড়ি থেকে চলে যায়। পরে শুনেছি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস রুমে গিয়ে পাগলামি করেছে। আবার ২৭ অক্টোবর রাতেই বাড়িতে চলে আসে। পরে সোমবার বিকেলে পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘আমার ভাইকে আজ বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে ঢুকে ভাঙচুর ও অনধিকার প্রবেশের অভিযোগে ঢাকা আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত আমার ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমি ঢাকাতেই আছি। আমি তাঁর মানসিক সমস্যার কাগজপত্র সঙ্গে নিয়ে ঢাকায় এসেছি। আদালতে আমার ভাইয়ের মানসিক সমস্যার সমস্ত কাগজপত্র উপস্থাপন করব।’
এদিকে এ ঘটনাকে নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ান। কেউ কেউ লেখেন, লাঠি হাতে ওই যুবক নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। কেউবা আবার ভিডিওটি শেয়ার করে লেখেন, দেশ জঙ্গিবাদ, মৌলবাদ আর উগ্রবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। নারী শিক্ষা হুমকিতে বলেও কেউ কেউ বিভ্রান্তি ছড়ান।

চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন্দ্র ধর (৪০) নামে এক নিরাপত্তা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশীতে অবস্থিত কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একটি অ্যাম্বুল্যান্সে করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসি
১ মিনিট আগে
বরিশালের হিজলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে লঞ্চে ধর্ষণের অভিযোগে সৌরভ খান নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রায় দুই সপ্তাহ পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩ মিনিট আগে
মাগুরা সদর উপজেলার ডোবায় ডুবে নাইম (৭) ও নুসরাত (৮) নামের একই পরিবারের দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বুজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণ করা জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
৮ মিনিট আগে