
নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি বাস সড়কের পাশে উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে সুবর্ণচরের উদ্দেশে যাচ্ছিল। সোনাপুর-সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
বাসের যাত্রী হোসেন জানান, চট্টগ্রাম থেকে সোনাপুর আসার পর সুবর্ণচর সড়কে প্রবেশের সময় চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
আরেক প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক ইমাম উদ্দিন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাঁধন পরিবহনের বাসটিকে দ্রুতগতিতে চলতে দেখেছেন। বাসটি তাঁর অটোরিকশাসহ কয়েকটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করে সামনে চলে যায়। কিছুক্ষণ পরই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হয়।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুবেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে দলটি পৌঁছানোর আগেই স্থানীয়রা বাসের সব যাত্রীকে বের করে হাসপাতালে পাঠান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলেই রয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা বন্দর এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। ময়লা ফেলার কোনো ভাগাড় বা ডাম্পিং স্টেশন না থাকায় রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য ময়লার ভাগাড়।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।
১৬ মিনিট আগে
খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জ গতকাল সোমবার বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে সেটি আবার সচল হয়েছে।
১৭ মিনিট আগে
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের নবগ্রাম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়েছে হানিফ পরিবহনের একটি বাস। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
২৪ মিনিট আগে