Ajker Patrika

হাজারখানেক যাত্রী নিয়ে চট্টগ্রামে ৬ ঘণ্টা ধরে আটকা পর্যটক এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হাজারখানেক যাত্রী নিয়ে চট্টগ্রামে ৬ ঘণ্টা ধরে আটকা পর্যটক এক্সপ্রেস
বৃষ্টির পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় মঙ্গলবার বেলা পৌনে ১ টা থেকে চট্টগ্রাম নগরীর জান আলী চৌধুরী হাট স্টেশনে আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন। ছবি: আজকের পত্রিকা

টানা চার দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম নগর ও নগরবাসীর জীবনযাত্রা। গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিতে নগরের ষোলোশহর রেলস্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ে যেতে পারেনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার পর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি ষোলোশহর রেলস্টেশনে আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় ১ হাজার যাত্রী রয়েছে।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁঞা বিকেল পৌনে ৬টায় আজকের পত্রিকাকে বলেন,`পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এখনো চট্টগ্রাম স্টেশন ছেড়ে যেতে পারেনি। ষোলোশহর স্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমার পাশাপাশি সেখানে একটি গাছ ভেঙে পড়েছে।'

মোস্তাফিজুর রহমান ভুঁঞা বলেন, `ভেঙে যাওয়া গাছটি অপসারণ করা হলেও রেললাইন থেকে পানি এখন নামেনি। এই কারণে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে। পানি নামার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।' তিনি আরও জানান, `বৃষ্টির কারণে যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়ে সে জন্য আপাতত ট্রেনটিকে পুনরায় চট্টগ্রাম রেলস্টেশনে নিয়ে আসা হয়েছে।'

সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেললাইনের পানি সরেনি বলে জানা গেছে। এর আগে সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত