Ajker Patrika

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার আজমপুরে বাসের ধাক্কায় পরশ মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

পরশ মিয়াকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে জামাল হোসেন জানান, আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

স্বজনেরা জানান, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে। বর্তমানে থাকেন দক্ষিণখান চালাবন এলাকায়। বিজয় সরণি বোনের বাসায় এসেছিলেন পরশ মিয়া। সেখান থেকে নিজের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত