
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় ট্রলি চালকের সহকারী (হেল্পার) চাপা পড়ে মারা গেছেন। নিহত তানভীর ইসলাম (১৮) ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলতা এলাকার মৃত আব্দুল হকের ছেলে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজার-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই তিন চাকার ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অন্য একটি ট্রলির চালক মো. সাব্বির স্থানীয় অন্যান্য ব্যক্তি ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের সহযোগিতায় আহত তানভীরকে উদ্ধার দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের বিদ্যমান মামলার জট কমাতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বেশি কার্যকর করতে হবে। ন্যায়বিচার মানুষের শাশ্বত ও সহজাত অধিকার। এই অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড সেবাকে দেশের প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বাংলাদেশে লিগ্যাল এইডের ধারণা প্রথম আসে ১৯৯৪ সালে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী...
১০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২১ মে। আজ মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল...
১৭ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীতের সব অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির...
২১ মিনিট আগে
মাত্র দেড় থেকে দুই ঘণ্টার ভারী বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে গেল কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা। আজ মঙ্গলবার সকালে ১০২ মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান কোমরসমান পানিতে ডুবে যায়। এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থী ও
২৪ মিনিট আগে