
সিলেটের জৈন্তাপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম (৩০) হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি ‘বিকন ফার্মা’ নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট শহর থেকে তামাবিলগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাদ্দাম হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, আজ সকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা দুটি পিকআপযোগে গোয়াইনঘাট যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণপাড় এলাকায় পৌঁছালে একটি বেসামরিক পিকআপ বিজিবির কনভয়কে ওভারটেক করে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি হেলমেটবিহীন মোটরসাইকেলের চালক সামনে থাকা আরেকটি বেসামরিক পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে যায়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে এবং মাথায় হেলমেট না থাকায় গুরুতর জখম হয়।
বিজিবি পিকআপের চালক ঘটনাটি দেখতে পেয়ে সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিকভাবে ব্রেক কষে গাড়ি থামায়। সঙ্গে সঙ্গেই বিজিবির সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৩ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৫ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৫ ঘণ্টা আগে