
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
সকল লেখা

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে নোমান মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি। তবে নিহতের পরিবারের অভিযোগ, বিজিবি সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নোমানকে গুলি...

নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল ৪ বছরের শিশুর মরদেহ
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজ হওয়ার এক দিন পর ঘরের পাশের পুকুর থেকে চার বছর বয়সী মোছা. মাসতুরা নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহত মাসতুরা ওই এলাকার....

বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার উৎসব, মিলল ১০ মণ নিষিদ্ধ পিরানহা
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।

হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল রেড ক্রিসেন্ট
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট। আজ মঙ্গলবার উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

জাপানে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, পাসপোর্ট আটকে বিপাকে ২০ পরিবার
ভাগ্যের চাকা ঘুরাতে জাপানে কর্মসংস্থানের স্বপ্ন বুনেছিলেন যুবক সোহেল রানা। সুদে ঋণ নিয়ে ও জমি বন্ধক রেখে দালালের হাতে তুলে দিয়েছিলেন ৫ লাখ টাকা। বিনিময়ে তাঁর হাতে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছিল। বিদেশযাত্রার প্রস্তুতি হিসেবে সোহেল স্বজনদের কাছ থেকে বিদায়ও নিয়েছিলেন।

হালুয়াঘাটে এক মিনিটের ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, উপড়ে পড়ল গাছ-বিদ্যুতের খুঁটি
ময়মনসিংহের হালুয়াঘাটে মাত্র এক মিনিটের আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। ঝড়ের পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় খোলা আকাশের নিচে পড়া পরিবারগুলো আরও দুর্ভোগে পড়েছে।

দুই মৎস্য প্রকল্পের ৯২ লাখ টাকা ভূমি কর বকেয়া, আদায় অনিশ্চিত
ময়মনসিংহের হালুয়াঘাটে ‘বাউশী ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ ও ‘নাগলা ফিশারিজ প্রজেক্ট লিমিটেড’ নামের দুটি বাণিজ্যিক মৎস্য প্রকল্পের ৯২ লাখ ২২ হাজার টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া থাকার তথ্য পাওয়া গেছে। প্রকল্প দুটির সুনির্দিষ্ট মালিকপক্ষ চিহ্নিত না হওয়ায় কর আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘পাচারকারীদের’ ফেলে যাওয়া ব্যাগে মিলল দুটি লজ্জাবতী বানর
গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচার করা হচ্ছে। আজ সেখানে অবস্থান নেয় ইউনিটের একটি দল। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ, ছেলে ও পুত্রবধূ আটক
ময়মনসিংহের হালুয়াঘাটে রেজিয়া খাতুন (৮২) নামের এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল মিয়া ও তাঁর স্ত্রী হোসনে আরাকে আটক করেছে পুলিশ।

মাদক সেবন করে স্ত্রীকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
রাসেল মিয়া মাদক সেবন করে প্রায়ই মাতলামি করতেন। প্রতিদিনের মতো আজও মাদক সেবন করে মাতলামি করেন এবং স্ত্রীকে নির্যাতন করেন তিনি। তাঁর স্ত্রী অভিযোগ করলে থানা-পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

অন্যের জায়গার ঝুপড়ি থেকে নিজ ঘরে আব্দুল হালিম, সঙ্গে গরু ও সেলাই মেশিন
রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা অন্যের খেতে দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন আব্দুল হালিম। স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে অন্যের জায়গায় জীর্ণশীর্ণ ঝুপড়িঘরে কাটছিল তাঁর মানবেতর জীবন। কাজ থাকলে খাবার জুটত, না থাকলে নেমে আসত অভাবের অন্ধকার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া কালিকাবাড়ির এই অসহায় পরিবারের জীবন

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ রোববার উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুলসংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগে ভোগান্তি দেখা দিয়েছে। বাধ্য হয়ে দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

বৃদ্ধ বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ৩ মাসের জেল
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।

বিকেএসপির নতুন শাখা স্থাপনে হালুয়াঘাট-ধোবাউড়া পরিদর্শনে সচিব ও প্রতিনিধিদল
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যসহ প্রতিনিধিদল হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য সম্ভাব্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা পর্যবেক্ষণ করেন তাঁরা। পরে বিকেলে প্রতিনিধিদলটি ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসি

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেন হালুয়াঘাটের ইউএনও
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ তাঁর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
