
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

‘কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে’
আপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না। ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।

বন্ধুর সঙ্গে স্ত্রীর গোপন সম্পর্ক, ধর্ষণের অভিযোগ স্বামীর
চট্টগ্রামের রাউজান উপজেলায় বন্ধুর স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে মো. মোজাহিদ ইমন ওরফে ইমাম (২৬) নামের এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীরা। গতকাল শনিবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাঁদের দুজনকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন।

রাউজানে ছিনতাই হওয়া ৮ গরু উদ্ধার
গতকাল শনিবার রাত ১২টার দিকে গরু ব্যবসায়ী আবদুর রহিমের ট্রাকসহ ৯টি গরু ছিনতাই হয়। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার-বাগান এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আ.লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের (এমপি) ব্যানার টাঙানো থাকা নিয়ে প্রশ্ন তোলায় এক যুবদল কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজার ব্যবস্থাপনা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত কমর উদ্দিন জিতু (৩৬) ওই

চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতাকে গুলি
চট্টগ্রামের রাউজানে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে গুলি করে ফেলে রেখে গেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরসংলগ্ন পুকুরপাড়ে

র্যাগিংয়ের অপরাধে চুয়েটের ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

রাউজানে ২ পক্ষের মধ্যে গোলাগুলি, পথচারী আহত
চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়েটের সাবেক শিক্ষার্থী তামিম হত্যার বিচারের দাবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।

রাউজানে দুর্বৃত্তদের হামলা, বিএনপির ২ কর্মী গুলিবিদ্ধসহ আহত ৩
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পৃথক হামলায় তিনজন আহত হয়েছেন।

রাউজানের সাবেক এমপির অপকর্ম তুলে ধরে গিয়াস উদ্দিন কাদেরের সংবাদ সম্মেলন
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর অপকর্মের নানা অভিযোগ তুলে ধরেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এই তালিকা প্রকাশ করে।

ভূমি অধিগ্রহণ ছাড়াই মডেল মসজিদ নির্মাণের অভিযোগ, মালিকানা দাবিতে টিনের বেড়া
চট্টগ্রামের রাউজানে ভূমি অধিগ্রহণ ছাড়াই মডেল মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদটির সামনের অংশে টিনের বেড়া দিয়ে দখলে নিয়েছে জায়গার মালিক পক্ষের এক অংশীজন। নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ হলেও আদৌ ভূমি অধিগ্রহণ হয়েছে কি না তা জানা নেই স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগ কর্ত

অপহরণের ৪ ঘণ্টা পর দুই ছাত্রদল নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার
অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের দুই নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীরা। আজ বৃহস্পতিবার উপজেলার কর্ণফুলী নদীর মাজের চরে থেকে তাদের উদ্ধার করা হয়।

রাউজানে অস্ত্রধারীদের ফাঁকা গুলি বর্ষণ
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেলেও তার নাম–ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজানে পরিত্যক্ত কক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
চট্টগ্রামের রাউজানে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসসংলগ্ন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে দুটি হত্যাসহ ৬ মামলা
আওয়ামী লীগ সরকার পতনের পর এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা করা হয়েছে। সবশেষ বুধবার হত্যা মামলা করা হয়।
