
মুলাদী(বরিশাল) প্রতিনিধি
মুলাদী(বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

মুলাদীতে স্বেচ্ছাশ্রমে চলাচল উপযোগী হলো জয়ন্তী নদী
বরিশালের মুলাদীতে স্বেচ্ছাশ্রমে জয়ন্তী নদী পরিষ্কার করে নৌযান চলাচলের উপযোগী করা হয়েছে। একই দিনে ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।

মসজিদের মাইক চুরির সন্দেহে রাজমিস্ত্রিকে গণপিটুনির অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বরিশালের মুলাদীতে মসজিদের মাইক চুরির সন্দেহে রমজান মিয়া (২৫) নামে এক রাজমিস্ত্রিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ আহত রমজানকে উদ্ধা

টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
টিকটকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় তিন বছরে সেই অর্থের ১২ লাখ টাকা এক নারীর কাছে পাঠিয়েছেন বরিশালের মুলাদীর সৌদিপ্রবাসী মোস্তাক আহমেদ (৪০)। এরপর গত এক মাস ধরে মেয়েটি তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এই প্রবাসী বাংলাদেশি।

মুলাদীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত কামাল হোসেন ব্যাপারী (৩৪) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীরে ভেসে আসা অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহতের নাম রোজামনি (১৫)। সে ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের মো. জাফর হোসেন ও রুনা বেগমের মেয়ে।

৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে দগ্ধ মানসিক ভারসাম্যহীন যুবক
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

মুলাদীতে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ
জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন দুপুরে হারুন সরদার তাঁর সহযোগীদের নিয়ে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সহোদর নজরুল সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেন।

বাস থেকে নামিয়ে যুবককে মারধর, উদ্ধারকারী স্বজনদের ওপরও হামলার অভিযোগ
বরিশালের মুলাদীতে বাস থেকে নামিয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করতে যাওয়া স্বজনদের ওপরও হামলা করে দুর্বৃত্তরা। এতে শ্রমিক দলের নেতাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার মুলাদী-হিজলা সেতুর পশ্চিমপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

হিজলা-মুলাদী সড়কে খানাখন্দ-জলাবদ্ধতা, দুর্ভোগে তিন উপজেলার মানুষ
বরিশালের হিজলা-মুলাদী সড়কে অসংখ্য খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে গিয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের কাজীরহাট এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যানবাহন....

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা
বরিশালের মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই তালুকদারহাট-পাতারচর সেতু নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জমির মালিকেরা সেতু নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে তাঁরা বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন সেতু এলাকার মুলাদী-মৃধারহাট সড়কে মানববন্ধন করেন।

গোয়ালঘরে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু
খামারি সাহাব আলী মাঝি বলেন, কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে আনেন। আজ সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল।

টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডা, যুবককে কুপিয়ে জখম
বরিশালের মেহেন্দীগঞ্জে টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধ, বিদ্যালয়ে তালা
বরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো

ছয়দিন পরে বিদ্যুৎ পেলেন সেই ৭০০ গ্রাহক, সংযোগ পায়নি ৫ পরিবার
বরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

ফেসবুকে আ. লীগ নেতার বাড়ির ছবি পোস্ট, মাদ্রাসাছাত্রকে নির্যাতন
বরিশালের মেহেন্দীগঞ্জে জাফর সরদার (২০) নামে এক মাদ্রাসাছাত্রকে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর বাবা মো. আলী সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে সোমবার উপজেলার ঘুলিঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
