
বরিশালের মুলাদীতে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত কামাল হোসেন ব্যাপারী (৩৪) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কামাল মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামের মৃত ওয়াহেদ বেপারী ছেলে। ঢাকার হাজারীবাগ থানায় ২০১৭ সালে করা একটি অস্ত্র ও ডাকাতি মামলার আসামি তিনি। ওই মামলায় ২০২১ সালে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ট্রাইব্যুনালে ৭৪/১৭ নম্বর মামলায় কামালকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানা-পুলিশের একটি বিশেষ দল চরবাটামারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর শুক্রবার দাফন করা হয়েছে। উপজেলা সদরে একসঙ্গে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়া চলছে ।
২১ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের এক দিন পর কলাবাগান থেকে আবু সালেম প্রধান (২৮) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
২৭ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে...
৩০ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ইব্রাহীম খানের (২৯) মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁর মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সৈকত থেকে উদ্ধার হয়েছে।
৩৩ মিনিট আগে