
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাঁশতলা এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
সবুজ হাওলাদার (২৫) ওই এলাকার মৃত তাহের আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গতকাল ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠে তিনি বিদ্যুতায়িত হন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং শরীরের প্রায় ৫০ শতাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। আহত সবুজের বৃদ্ধা মা ছাড়া কেউ নেই।
সবুজের মা জানান, ভিটেমাটি সম্বলহীন তাঁর পক্ষে সবুজের চিকিৎসার বিপুল খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। পাশে দাঁড়ানোর মতো কাছের কোনো আত্মীয়স্বজনও তাঁর নেই। তিনি একমাত্র সন্তানকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের সাহায্য প্রার্থনা করেছেন।
দেহেরগতি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে দুর্ঘটনার বিষয়ে জেনেছি। সবুজের বিষয়ে খোঁজ নিয়ে সরকারিভাবে সাহায্য দেওয়ার চেষ্টা করা হবে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, শিশুটিকে বিক্রির জন্য অপহরণ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরের ফেয়ার নার্সিং হোম ক্লিনিকে নেওয়া হয়। পরে আরেকটি সিসিটিভি ফুটেজে লিপি ও নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়।
২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত হারিচ আহম্মেদ হত্যা মামলার বাদী বাবুল মিয়াকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। গত রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কলাপাড়া উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, প্রাণ বাঁচাতে হাসপাতালে প্রাথমিক...
৭ মিনিট আগে
জরুরি পরিস্থিতিতে বন্দরের শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি সিপিএর সব সদস্য, বিভাগীয় প্রধান এবং বন্দর চেয়ারম্যানের একান্ত সহকারীকে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে
মামলার আইনজীবী শরিফুল ইসলাম মুক্তা বলেন, ‘সিআইডির দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমরা নারাজি আবেদন করেছিলাম। নাটোর আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় আমরা হাইকোর্টে আবেদন করেছি। সেখানে এর শুনানি চলছে।’
৩৩ মিনিট আগে