Ajker Patrika
Add

মাগুরা সংবাদদাতা

মাগুরা সংবাদদাতা

সকল লেখা
মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরায় ডোবায় ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মাগুরা সদর উপজেলার ডোবায় ডুবে নাইম (৭) ও নুসরাত (৮) নামের একই পরিবারের দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার বুজরুক শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

১৯ মে ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১০

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ মে) রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

০২ মে ২০২৬
মাগুরায় ৯৪১ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় ৯৪১ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মাগুরায় ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে মাগুরা পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২০ এপ্রিল ২০২৬
মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ, পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন শামীম কবিরসহ মাগুরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

১৪ এপ্রিল ২০২৬
মাদকবিরোধী অভিযানে আটকের পর যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

মাদকবিরোধী অভিযানে আটকের পর যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের পর আকুব্বর মোল্যা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, আকুব্বরকে ঘুম থেকে

১২ এপ্রিল ২০২৬
দুই দশকেও শেষ হয়নি প্রকল্পের জমি অধিগ্রহণ

দুই দশকেও শেষ হয়নি প্রকল্পের জমি অধিগ্রহণ

দুই দশক পেরিয়ে গেলেও মাগুরার আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জন্য ঘোষিত ২০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম শেষ হয়নি। শুরুর দিকে জমি অধিগ্রহণের ঘোষণা দিয়ে প্রক্রিয়া চালু হলেও তা আর আলোর মুখ দেখেনি। এতে প্রকল্পের মধ্যে পড়া ভূমির মালিকেরা নিজেদের প্রয়োজনে জমি ক্রয়-বিক্রয় বা হস্তান্তরও করতে পারছেন না।

১১ এপ্রিল ২০২৬
মাগুরার আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, ক্ষতিগ্রস্ত ৩৬ ভূমি মালিক

মাগুরার আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, ক্ষতিগ্রস্ত ৩৬ ভূমি মালিক

দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও মাগুরার আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জন্য ঘোষিত ২০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম আজও সম্পন্ন হয়নি। শুরুর দিকে জমি অধিগ্রহণের ঘোষণা দিয়ে প্রক্রিয়া চালু হলেও তা এখন পর্যন্ত শেষ হয়নি...

১০ এপ্রিল ২০২৬
মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।

১৪ মার্চ ২০২৬
রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাঁর নাম মো. বাদশা মিয়া (৩৫)। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাদশা মিয়া মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন তুলে ফাঁড়িতে ফিরছিলেন।

০৭ ফেব্রুয়ারি ২০২৬
মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরার শালিখায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

৩০ জানুয়ারি ২০২৬
মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি...

২২ জানুয়ারি ২০২৬
মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরার সদর উপজেলায় গরুচোর সন্দেহে আকিদুল (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ভোরে সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

০৭ জানুয়ারি ২০২৬