
মনজুরুল ইসলাম, ঢাকা
মনজুরুল ইসলাম, ঢাকা
সকল লেখা

সৌদিতে আটকা সাড়ে চার হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে একের পর এক দেশের আকাশসীমা বন্ধ থাকায় সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়েছেন প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি যাত্রী। সরাসরি ফ্লাইটে যাওয়া কিছু যাত্রী নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারলেও কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত হয়ে ট্রানজিটে যাওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

বিমান চলাচল অধ্যাদেশে বিপদে পড়বে এভিয়েশন খাত
যাত্রীসেবা নিশ্চিত করতে, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করে। ২০১৭ সালের মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে প্রণীত এই অধ্যাদেশ গত ২ জানুয়ারি আইন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে।

সংকটে ভাড়ার উড়োজাহাজই ভরসা বিমান বাংলাদেশের
উড়োজাহাজ সংকটে ইতিমধ্যে একটি রুট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ওপর লিজে (ভাড়ায়) আনা দুটি বোয়িং আগামী ডিসেম্বরে ফেরত যাচ্ছে। ফলে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত না হলে জাতীয় পতাকাবাহী সংস্থাটির বর্তমান স্বাভাবিক ফ্লাইট পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিমানবন্দরে আগুন: কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।

লন্ডনে বিমানের ক্রু তৈফুরকে মাটিতে ফেলে পেটে কিল-ঘুষি
লন্ডনে দায়িত্ব পালনকালে শরণার্থীদের হামলার শিকার হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটের ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের (আবহাওয়াগত কারণে প্রবল ঝাকুঁনি) শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন একজন কেবিন ক্রু। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

শাহজালাল বিমানবন্দরে আবার দায়িত্বে ফিরছে এপিবিএন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ঠিক করা হয়েছে, অতিসত্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের...

শিকলবন্দী হয়ে দেশে ফেরা
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে অপমানজনকভাবে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। প্রত্যাবাসনকালে হাতে পরানো হচ্ছে হাতকড়া, শিকলে বেঁধে রাখা হচ্ছে শরীর। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি।

বিদেশি এয়ারলাইনসের জিএসএ নিয়োগ ঐচ্ছিক করার প্রস্তাব
বাংলাদেশে বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগের বিষয়টি ঐচ্ছিক করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব করা হয়।

ক্রাউড ফান্ডে এয়ারলাইনসের উদ্যোগ, আছে প্রশ্ন ও সন্দেহ
সাধারণ মানুষের টাকায় ‘জনগণের এয়ারলাইন’ গড়ার ঘোষণা দিয়ে ‘পিপলস এয়ার’ নামের একটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। তিনি দাবি করছেন, এটি হবে বাংলাদেশের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ এয়ারলাইনস। এরই মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের নিবন্ধনও শুরু হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি এয়ার এ্যাস্ট্রার
বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...

জনশক্তি রপ্তানি: বাজার নেমেছে পাঁচ দেশে
দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স। ২০২৪ সালে দেশে রেকর্ড প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা। কিন্তু বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত জনশক্তি রপ্তানির বাজার সীমিত হয়ে গেছে।

ঝুঁকিতে হাজারো ট্রাভেল এজেন্সি
গ্রাহক হয়রানি প্রতিরোধে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন পরিপত্রের মূল বিষয় হচ্ছে, এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয়-বিক্রয় করতে পারবে না।

বৈধ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজে ‘অবৈধ’
সব নিয়মকানুন মেনে বৈধভাবেই কর্মী ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন নাজমুল ইসলাম। কিন্তু গিয়ে দেখেন নিয়োগকর্তা যে কাজের জন্য তাঁকে নিয়ে যান, সে রকম কোনো কাজই তাঁর কাছে নেই, মিলছে না কোনো বেতনও। ফলে বাধ্য হয়ে কুয়ালালামপুরে অন্য একজনের অধীনে নির্মাণ খাতে কাজ করছেন এই কর্মী। মালয়েশিয়ার আইনে এটি অবৈধ।

নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ বেবিচকে
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারে ‘বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স’ (বিএএসএফ) নামে একটি বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বাহিনীর সদস্য সংখ্যা হবে ১০,৬৩২ জন। প্রস্তাব অনুযায়ী, এই জনবলের ৭০ শতাংশ নেওয়া হবে বাংলাদেশ বিমানবাহিনী থেকে।

জেদ্দার আল-বালাদ: ইতিহাসের শহরে একদিন
আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
