
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
সকল লেখা

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হাসপাতালে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপে ইউএইচএনএফপিও কার্যালয়ের পাশের একটি জানালার কাচ ভেঙেছে। এ ঘটনায় হাসপাতাল প্রধান থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেছে।

নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়ায় একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক গাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের জারুলিয়াছড়ির আগা নামের স্থানের ওপারে শূন্যরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়িতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, আহত ৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন বিজিবি সদস্য ও একজন চোরাকারবারি। আহত বিজিবি সদস্যরা হলেন শরীফ (৩৪) ও রাজু (৩৫)। আর আহত চোরাকারবারির নাম মোহাম্মদ ইসমাইল প্রকাশ পুতিয়্যা (৪০)। তিনি পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা.....

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার
বান্দরবানে মিয়ানমার সীমান্তবর্তী রামু উপজেলার একটি দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘুমধুম সীমান্তে স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন ও বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রামু সেনাসদর থেকে আসা বোমা নিষ্ক্রিকারী বিশেষজ্ঞ দল এ কাজ করে। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম খাইরুল...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হাতির পা ক্ষতবিক্ষত
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি মা হাতির ডান পা ক্ষতবিক্ষত হয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে। হাতিটি গত সাত দিন সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে থাকার পর গতকাল সোমবার বাংলাদেশ সীমান্ত সড়ক পেরিয়ে স্থানীয় একটি গ্রামে ঢুকে ধানখেত ও পানের বরজ নষ্ট করে। এখন

ফের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলি
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে গুলির আওয়াজে উপজেলার তমব্রুবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইক্ষ্যংছড়িতে সোর্স ভেবে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স ভেবে মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোর্সের নামের সঙ্গে মিল থাকায় ভুলে তিনি হত্যার শিকার হন বলে জানা গেছে।

ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাই আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা ভাইকে আটক করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবার বাংলাদেশির পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশির। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় স্থলমাইন বিস্ফোরণে একটি গরুর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চেলিরটাল চোরাই পথ দিয়ে গরুর একটি পাল পারাপার করার সময় এ ঘটনা ঘটে। এতে একটি গর

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ ও ট্যুরিস্ট জিপ। খবর পেয়ে বাধা দিতে গিয়ে গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন চাকঢালা বিওপি বিজিবির কয়েকজন সদস্য। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, কিশোরের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে এক কিশোর আহত হয়েছে। তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং ডান পা ও ডান হাতে আঘাত লেগেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ফুলতলীতে এ ঘটনা ঘটে।

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে নুরুল হক (৬৩) নামের এক রোহিঙ্গার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভাজাবনিয়া সীমান্তের জিরো লাইনে এই ঘটনা ঘটে। নুরুল হক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
