
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জগন্নাথপুরে ৬০০ মসজিদে বৃক্ষের চারা বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুর: ইউরোপের পথে যাত্রা, নিখোঁজ ৫ জন, উৎকণ্ঠায় পরিবার
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।

ছাত্রলীগ নেতার আদালতে আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোহা চৌধুরী (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ: চারজনেরই মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ ৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুন্দর আলী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে।

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতে ইমামের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঋণগ্রস্ত শেখ নুর ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুর পৌরসভা ইকড়ছই (মাঝের বাড়ি) এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে আসামিপক্ষ বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরবাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিনজন আহত হয়েছেন।

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারিতে আহত এমরান হোসেন (১৬) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর বিপুল ভোটে বিজয়ী
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ৯৬ হাজার ৬৬৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪১ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অটোরিকশার স্ট্যান্ড বসানো ও ভাড়া নির্ধারণ কেন্দ্র করে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে হাসিনা আক্তার বুলু (২২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

টেঁটাবিদ্ধ হয়ে জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামি নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও তাঁর বাবাকে মারধরের ঘটনার আলোচিত সেই শামীম আহমদ (৩৫) টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁওয়ে এ ঘটনা ঘটে।
