Ajker Patrika

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, জগন্নাথপুরে ছেলের দেড় বছরের কারাদণ্ড

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, জগন্নাথপুরে ছেলের দেড় বছরের কারাদণ্ড
গতকাল সোমবার সন্ধ্যায় জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মা দুই দিন আগে তাঁর কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত