
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধ ও তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ দাবিতে আজ সোমবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে নদীর পাড়ে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জালালপুর, খানপুর, গঙ্গানগর ও মধীপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। এতে পৃথক ব্যানারে জালালপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসা, পাইলগাঁও স্টুডেন্ট ইউনিয়ন, আল-ইখওয়ান ইসলামি সমাজকল্যাণ সংস্থা, পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্যসহ এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার আগ্রাসী ভাঙনে চার গ্রামের বসতবাড়ি, সড়ক, বেড়িবাঁধ, কবরস্থান, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙন রোধে দ্রুত নদীর তীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৩ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৮ মিনিট আগে