
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
সকল লেখা

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়
কক্সবাজারের চকরিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় কথা পাল নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কথা পাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইয়াকাটা গ্রামের বাবলা পালের মেয়ে।

চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে।

পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ তামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে মগনামার চেপ্টাখালী নাশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

চকরিয়ায় স্লিপার বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, নাতনি আহত
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়ায় ঘুষিতে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নামার চিরিংগার বাইতুশ শরফ সড়কে কথা-কাটাকাটির জেরে ঘুষিতে আহত হয়ে তারেকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাস ও মাহিন্দ্রা জিতো (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে...

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত দুই
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই তরুণ আহত হন।

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের যেসব এলাকা বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারিভাবে ক্ষতির জরিপ চলমান রয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষকের ফসলহানি—সবকিছুর জরিপ হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ অবকাঠামোর পুনর্বাসন করা হবে।

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’

চকরিয়ায় বন্যাকবলিত মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে
অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গৃহিণী সালমা খাতুনের (৩৩) বাড়ি ডুবে গিয়েছিল। পানি নামতে শুরু হলে গত দুদিন পর তাঁর টিনশেড ঘর পরিষ্কার করতে গিয়ে হাতে-পায়ে চুলকানি দেখা দিয়েছে। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দুপর গ্রামে।

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে সজিব জলদাশ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাসপাড়া এলাকা থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের তুফান জলদাশের ছেলে।

পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।

চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পৌর শহরের চিরিংগা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর বাইরে খাল-বিলের পানিও বাড়ছে।

কক্সবাজারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম নতুনঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পৃথক দুই স্থানে নতুন এই উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ফলকের ফিতা টেনে...
