
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার অটোরিকশা ব্যবসায়ী জয়নাল আবেদীনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বাড়ির উঠানে খেলছিল ইয়ামিন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি।
দীর্ঘ সময় ইয়ামিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তাঁরা।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ইয়ামিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘কাকারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৪ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই...
৮ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি নামে আরেক ব্যক্তি। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় বাসটি শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
২২ মিনিট আগে
সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
২৪ মিনিট আগে