
কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
সকল লেখা

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে একটি মেইল ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

৯ ঘণ্টা পর চালু হয়ে ফের বন্ধ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল, তদন্ত কমিটি গঠন
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে প্রায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে চলাচল স্বাভাবিক করা হলেও কিছুক্ষণের মধ্যে ফের বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেলা ১টা ৫০ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় পুনরায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে এক নারীর (৪৫) সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে বিয়ে করতে অস্বীকার করায় ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত কবির মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম নির্বাচনী হলফনামায় তাঁর অস্থাবর ও স্থাবর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৩২ কোটি টাকা। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৭১ লাখ ১০ হাজার ৫৪ টাকা। তাঁর বিরুদ্ধে ৭৩টি ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩
ভৈরবে একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে টমটমচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চুলের খোঁপায় লুকিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় শরীফা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তাঁর খোঁপার মধ্যে দুই হাজার ইয়াবা পাওয়া যায়। আজ রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালায়।

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫
কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে ১০ শিশুসহ ১৫ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ
ভৈরবকে জেলা ঘোষণার দাবি ও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মহাসড়কে নফল নামাজের কর্মসূচি করেছে জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ। জেলা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকার মেহের চাঁন জামে

ভৈরবে ট্রেনে হামলা: আরও একজন গ্রেপ্তার
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচির সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় সোহেল মিয়া (২৮) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ

ভৈরবে মশাল মিছিল, জেলা ঘোষণা ও মামলা প্রত্যাহারের দাবি
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণা এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা।

ভৈরবে ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা, তিন কিশোর গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার আবু ইউসুফ বাদী হয়ে মামলাটি করেন।

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেললাইন অবরোধ: ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুর
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথ দেড় ঘণ্টার জন্য অবরোধ করা হয়। অবরোধ চলাকালীন নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারীদের একাংশ পাথর নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এতে ট্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। আজ রোববার সকালে নগরীর দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
