
ভৈরবকে জেলা ঘোষণার দাবি ও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মহাসড়কে নফল নামাজের কর্মসূচি করেছে জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ। জেলা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুমা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকার মেহের চাঁন জামে মসজিদের সামনে মহাসড়কে পেপার বিছিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেন আন্দোলনকারীদের একটা অংশ।
এ সময় ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের নেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, নজরুল ইসলাম রাতুল, ছাত্রনেতা হান্নান হিমু, ইয়ামিন জুনাইদসহ শতাধিক আন্দোলনকারী নামাজে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে ভৈরব থানা-পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিলেন।
জানা গেছে, জুমার নামাজ শেষে ১টা ৫৫ মিনিটে সড়ক অবস্থান নিয়ে ২টা ৮ মিনিটে নামাজ শুরু করেন এবং ২টা ১২ মিনিটে নামাজ শেষ করলে যানচলাচল শুরু হয়। ১৭ মিনিট সময় সড়কের একপাশ বন্ধ থাকায় আটকে পড়া যানবাহনের দীর্ঘ লাইন হয়। নামাজ শেষে সড়কের দক্ষিণ পাশে মসজিদের সামনে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আজ মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায়ের করে আল্লাহর কাছে দোয়া চেয়েছি জেলার আন্দোলন যেন সহজ করে দেন এবং জেলা বাস্তবায়নের সব জটিলতা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। পরবর্তী কর্মসূচি পালনের বিষয়ে পরে জানাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, পুলিশ, সেনাবাহিনীসহ প্রশাসন সতর্ক ছিল, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। নামাজ আদায়ের পর আন্দোলনকারীরা সড়ক থেকে চলে যান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে