
কিশোরগঞ্জের ভৈরবে একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে টমটমচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন মিয়া (৩৬) জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি উত্তরকান্দা গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে মালবোঝাই টমটম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর রাস্তার ওপর দিয়ে দৌড়ে আসে। কুকুরটিকে বাঁচাতে টমটমচালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলে চালক আলামিন মারা যান। এ সময় টমটমে থাকা আরও তিন যাত্রী লাফিয়ে বাঁচতে গিয়ে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আতাউর রহমান আকদ আজকের পত্রিকাকে বলেন, সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমচালকের লাশ উদ্ধার করি। ওয়াজ মাহফিলের ডেকোরেশনের মাল নিয়ে যাওয়ার পথে কুকুরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
৪৩ মিনিট আগে
বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় লুণ্ঠিত মালপত্রের একটি অংশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়।
১ ঘণ্টা আগে